সমাজসেবার সহকারী পরিচালক হলেন আবদুল আউয়াল

চলতি মাসের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
মো.আবদুল আউয়াল এরআগে নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর ও সেনবাগ উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই পদায়নে কুমিল্লার বুড়িচং ও নোয়াখালীর বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
পদায়ন প্রাপ্ত কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল আউয়াল তাঁর এই পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

