বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠন শুনানি ২৫ জুন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
খালেদার গ্যাটকো মামলায় চার্জগঠন শুনানি ২৫ জুন

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জুন দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।