মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ৩:০৪ অপরাহ্ন আপডেট: ২৫ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী ওই বাসটি খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি, রয়টার্স ও সিনহুয়ার।

পেরুর উত্তরাঞ্চলে পাহাড়ি রাস্তায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, গত রবিবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে যায়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জনের নিহত হওয়ার কথা জানানো হলেও পরে এই তথ্য হালনাগাদ করে ২৫ জন বলে জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।