বিএনপির আন্দোলন মোকাবিলায় প্রস্তুত সরকার

রবিবার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিক উম্মাদ। তারা যা খুশি তাই বলেন। তাদের কথার কোনো বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে। আসলে তারা মানসিকভাবে উম্মাদ। এ কারণেই তারা আবোল-তাবল বলছে।
বিএনপি তাদের শরীকদের সঙ্গে বৈঠক করছে এবং তারা আবারো ভালোভাবেই আন্দোলনে নামবে, আন্দোলন মোকাবেলায় সরকারের প্রস্তুতি কি হবে-এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোল করবে। আন্দোলন করার অধিকার তাদের আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেবো।
আর যদি আন্দোলন সহিংসতাপূর্ণ, আগুন সন্ত্রাস করে সন্ত্রাসের যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায় তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলায় সরকার প্রস্তুত।

