বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সুমন

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক সুমন

রোববার (৯  জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম,  উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, উপদেষ্টা সাহানা রহমান, স্থায়ী উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের নতুন কমিটির অনুমোদন দেন।

এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রেসক্লাবের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

এছাড়া কমিটির সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম তানজিম (দ্যা ডেইলি এশিয়ান এইজ), জাহিদুল ইসলাম ফারুক (ডেইলি সান), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শাফি মাহবুব (দৈনিক বাংলাদেশ বুলেটিন), কাউসার আহমেদ (দৈনিক খবরের কাগজ), দপ্তর সম্পাদক পদে জাকারিয়া শাকিল ফকির (দৈনিক কালবেলা), অর্থ সম্পাদক পদে মো. নাঈমুর রহমান (স্বদেশ প্রতিদিন),  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কান্তা রায় তমা (দৈনিক সকালের দুনিয়া), পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সাজিদ খান (ভোরের বাংলা নিউজ), কার্যকরী সদস্য পদে সাদমান রাকিন (নিউজজি টুয়েন্টিফোর), আদনান রায়হান (এগ্রি বার্তা) নির্বাচিত হয়েছেন।