শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

বন্যার্তদের সহযোগিতায় তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদ

প্রকাশ: ২২ জুন ২০২২, ৬:২৬ পূর্বাহ্ন আপডেট: ৪ জুন ২০২৫, ৩:২২ অপরাহ্ন
বন্যার্তদের সহযোগিতায় তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদ

মঙ্গলবার ( ২১ জুন ) সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন মহাখালী কাঁচাবাজার , মহাখালী রেলগেট , বাড্ডা লিংক রোড, গুদারাঘাট সহ হাতিরঝিল এলাকায় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার সহোযোদ্ধারা।


তিতুমীর কলেজ শাখার পক্ষ থেকে গতকাল সন্ধ্যা ও আজকের উত্তোলন করা হয় সর্বোমোট ১১ হাজার ১০০ টাকা, যা আজই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'র কেন্দ্রীয় তহবিলে জমা দেওয়া হবে


উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫টি টিম সিলেট, সুনামগঞ্জ , ও নেত্রকোনায় কাজ করছে। এছাড়াও আজ রাতে ঢাকা থেকে আরো একটি টিম কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে।