বাসায় ঢুকে স্বামী-স্ত্রীর গলা কেটে হত্যা

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর ঐ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরো বলেন, আমরা ধারণা করছি- রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

