বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাজারীবাগে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ জুন ২০২২, ৭:৪৯ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
হাজারীবাগে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সন্ধ্যায় নিহত ওই বৃদ্ধার ভাগিনা বছিরুল হক (৪৮) ও ভাগিনি শামীমা আক্তারকে (৫০) অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান  বলেন, আমরা দুপুর পৌনে একটার দিকে ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা আকলিমা আক্তার নিলু নামে এক বৃদ্ধের মরদেহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করি। 

সন্ধ্যার দিকে নিহতের ভাগিনা বছিরুল হক ও ভাগিনি শামিমা আক্তার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই বৃদ্ধা পুরান ঢাকা থেকে তার ভাগিনা-ভাগনির বাসায় প্রায়ই বেড়াতে আসতো। গতকাল সে ভাগনির বাসায় বেড়াতে আসে। রাত্রে ভাগনি-ভাগিনা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পরে ডাক্তারকে খবর দিয়ে ভাগিনা-ভাগ্নিকে দেখানো হয়। পরে আমাদের কাছে দুপুর পৌনে একটার দিকে ফোন আসে। এরপর আমরা ওই বৃদ্ধকে ওই বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত উদ্ধার করি। 

এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ঘটনার মোটিভ আমরা এখনো ক্লিয়ার না। কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।