বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো আওয়ামী লীগ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১:০৭ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো আওয়ামী লীগ

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরো বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়—আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

এছাড়া সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করা হয়।