মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের গ্রেপ্তার হলেন সালমান-আনিসুল-শাহজাহান

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
ফের গ্রেপ্তার হলেন সালমান-আনিসুল-শাহজাহান

রাজধানীর শেরে বাংলা নগর থানা ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। অপরদিকে শাহজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া শাহাবুদ্দিন নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় তেজগাঁও থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।