বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আনুপাতিক হারে নির্বাচন জটিলতা তৈরি করবে: রিজভী

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ৪:২৯ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
আনুপাতিক হারে নির্বাচন জটিলতা তৈরি করবে: রিজভী

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়। এই পদ্ধতি জটিলতা সৃষ্টি করবে এবং এর ফলে স্বাধীনতাবিরোধীরা লাভবান হবে। নতুন কোনো পদ্ধতি চালু করতে হলে তা সমাজ ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

’তিনি আরো বলেন, ‘নেপালে এই পদ্ধতি চালু হয়েছিল এবং এলোমেলো অবস্থা সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের অনেকে এ বিষয়ে কথা বলছেন, কিন্তু এটা নির্বাচন ব্যবস্থাকে আরো দুর্বল করবে। আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা বুঝতেই ৫-১০ বছর লেগে যাবে।

’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।