শেখ রাসেলের জন্মদিনে আ. লীগের শ্রদ্ধা

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মো. সঞ্জীব ইসলাম আফেন্দী, মো. জহিরুল ইসলাম জহির, গৌতম দাস, মো. মুকিব মিয়া, খলিলুর রহমান আনোয়ার প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল ঘাতকেরা।

