শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

জেনে নিন ফিশ পাকোড়া তৈরির রেসিপি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ৪:০১ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
জেনে নিন ফিশ পাকোড়া তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

ফিশ ফিলেট (টুকরো করে কাটা)- ৩০০ গ্রাম

লবণ- স্বাদমতো

হলুদ- সামান্য

মরিচ গুঁড়া- ১ চা চামচ

আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ।

বেসনের গোলা তৈরিতে যা লাগবে

ডিম- ছোট ১টি

টক দই- ১/৪ কাপ

লবণ- সামান্য

বেসন- ১/৩ কাপ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- ১/৩ চা চামচ

জিরা- ১/৪ চা চামচ

তেল- ভাজার জন্য

চাট মশলা ও লেবুর রস- পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

টুকরো করে কাটা ভেটকি মাছের ফিলেটের সঙ্গে লেবুর রস, লবণ, হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে ভালো করে মেখে ২০ মিনিট রেখে দিন। এবার একটি বাটিতে ডিম, লবণ ও টকদই দিয়ে ভালো করে ফেটে নিন। এরপর তাতে বেসন, চালের গুঁড়া ও জিরা দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করে নিন। এবার মাছের টুকরাগুলো গোলায় ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে করে ভেজে নিন।