বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না: ভিপি নুর

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ৫:৩৭ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না: ভিপি নুর

শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।  

এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য আবদুস জাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে ভিপি নুর বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। নতুনদের রাজনীতিতে আগমনের কোনও বিকল্প নেই। দেশ সংস্কার করতে যতটুকু সময় দরকার তা অন্তর্র্বতীকালীন সরকারকে দেওয়া হবে। দখলদার চাদাবাজকে দেখতে চাই না, নতুনদের দেখতে চাই। যেন লুটেরা ক্ষমতায় আবার আসতে না পারে।

সমাবেশে নুরুল হক নুরু বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বিদ্যুৎ জ্বালানির কাছে জানতে চাওয়া হবে। একইসঙ্গে প্রোগ্রাম চলাকালে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে  জড়িত তাদের বিচার করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ বিভাগের নির্বাহীকে জবাব দিতে হবে।

এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নোয়াখালীর অভিশাপ হলো ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের মিলে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের ক্ষমা করা যায় না। আমরা ভুলে যায়নি কীভাবে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের প্রতিটি বুলেটের বিচার করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না।

সরকার প্রসঙ্গে বলেন, এ সরকারকে সহযোগিতার করতে হবে। এ সরকার আমাদের সরকার। এ সরকারের মাধ্যমে রাষ্ট্র সংষ্কার করতে হবে। তাই জাতীয় ঐক্যের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।