বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শরীরে হেক্সিসল ঢেলে আগুন দেওয়া চিকিৎসকের মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১১:২৮ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
শরীরে হেক্সিসল ঢেলে আগুন দেওয়া চিকিৎসকের মৃত্যু

আজ (বুধবার) সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, মিটফোর্ড হাসপাতালের এক নারী চিকিৎসক  আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউয়ের ১৮ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে দগ্ধ চিকিৎসকের স্বামী বলেন, আমার স্ত্রী মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আমি একজন ইঞ্জিনিয়ার। গত শুক্রবার দুপুরে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সে শরীরে হেক্সিসল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। 

হেক্সিসল হলো এক ধরনের হ্যান্ড স্যানিটাইজার; যাতে ৬০ শতাংশ বা তারও বেশি অ্যালকোহল রয়েছে।