বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আ.লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেমা

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
আ.লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেমা

এ সময় উমামা ফাতেমা বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।

এই মুখপাত্র আরো বলেন, জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০ এর মতো, ‘৭১ এর মতো ‘২৪ কে ব্যর্থ হতে দিবো না। উমামা ফাতেমা ‘২৪ এর যোদ্ধাদের জুলাইয়ের স্পীড সমন্বত রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

এর আগে, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রের ঢল নেমেছে। ঢাকার বাইরে থেকে আসা বিপ্লবীরা সকাল থেকে শহীদ মিনারে ও আশপাশে অবস্থান করতে দেখা গেছে।

কর্মসূচিতে অভ্যুত্থানে অংশ নেয়া আহতরাও এসেছেন। এর আগে, অভ্যুত্থান পরবর্তী জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণার প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার সিদ্ধান্ত আসায় আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সংগঠনটি।