বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন হবিগঞ্জের ছয় শতাধিক আইনজীবী

প্রকাশ: ১ জুলাই ২০২২, ৮:২১ পূর্বাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন হবিগঞ্জের ছয় শতাধিক আইনজীবী

এ উপলক্ষে বার লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রনোদনার টাকা বিতরণ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির সভাপতি অ্যাভভোকেট সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ।

অনুষ্ঠানে প্রত্যেক আইনজীবীকে ৩ হাজার ৯৯ টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করা হয়। অনেক আইনজীবী এ টাকার একটি অংশ জেলা অ্যাডভোকেট সমিতিকে প্রদান করেন জেলার বন্যা দুর্গত এলাকায় বিতরণ করার জন্য।