বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন
আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। আশা করি, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে। সরকারকে জনগণের ভাষাটা বুঝতে হবে। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। তিনি বলেন, আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি।

এই মুহূর্তে সব পাল্টে দেবো, সেটা হয় না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। প্রত্যাশা অনেক থাকলেও আমাদের ধৈর্য নেই। তাই এমন কিছু করবো না, যাতে করে নৈরাজ্যের সৃষ্টি হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। হঠকারী কোনো কিছু করা যাবে না। অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না।