বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে: খোকন

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে: খোকন

তিনি বলেন, বাংলাদেশকে মৌলবাদী রাস্ট্রে আখ্যা দিতে বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আন্দোলন-সংগ্রামে মৌলবাদীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা চাই না ভারতের বিজিবির মতো মৌলবাদী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক। বাংলাদেশে কোন ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য জাতিকে সজাগ থাকতে হবে।

আজ শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা মিলনায়তনে জাতীয় কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদি ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু ছফা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক অনেকেই উপস্থিত ছিলেন।