বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই শাখা কমিটির অনুমোদন

রবিবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ইসমাইল সম্রাট ও সদস্য
সচিব সাজাদ্দুর রহমান রাফির সাক্ষরিত এক বিবৃতিতে দুই মহানগর কমিটির
অনুমোদন দেওয়া হয়।
ঢাকা মহানগর উত্তর এর নতুন আহ্বায়ক মো: মেহেদী হাসান বাবু ও সদস্য সচিব মো: রাইয়ান। এছাড়া ওই কমিটিতে মো. জিহাদ, মো. শাহরিয়ার, মো. হামিদুল , মো. জাহিদ, মো. সজল, মো. হাসান, সালমা লিমা, মো. সুজন ও মো. মেহরাবকে সদস্য করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন আহ্বায়ক রহমান রাকিব ও সদস্য সচিব রাবেয়া সায়েদ মিম। এছাড়া ওই কমিটিতে মো. মোস্তাফিজুর রহমান, রুবাইয়া হক রিদিকা, কারিমুল ইসলাম কৌশিককে যুগ্ম আহবায়ক ও মাহফুজ হাসান, তামিম হাসান, ইমাইয়া ইসলাম কাশফীকে যুগ্ম সদস্য সচিব এবং রবিউল রবি, আজহারুল ইসলাম জিসান সুমাইয়া আবির লাবণ্য, মো. সাদ্দাম, মো. আরিফুর রহমান, মো. সুজন মিয়া, সাইফ হাসান রাব্বি, মাহির আবসার রোহান, ইয়াছিন আহমেদ ইমনকে সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ সংগঠনটি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে উঠে। সংগঠনটি স্বৈরাচার বিরোধী বিএনপির নেতৃত্বে গড়ে উঠা যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল হিসেবে ভূমিকা পালন করছে। সঙ্গে সঙ্গে সংগঠনটি জুলাই-আগষ্টের গণআন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে রাজপথে।

