বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোংরা পরিবেশের কারণে এমব্রোসিয়া রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ৪ জুলাই ২০২২, ৭:৩৭ পূর্বাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন
নোংরা পরিবেশের কারণে এমব্রোসিয়া রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

রোববার (৩ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চসিক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং হোটেলের রান্না ঘরে ছাগল জবাইয়ের অপরাধে আগ্রাবাদের এমব্রোসিয়া রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, একই অভিযানে সাগরিকা গরু বাজার তদারকি করা হয়। এই সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ইজারাদার কর্তৃক সার্বক্ষনিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণু নাশক স্প্রে, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।