বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হাসনাত বা সারজিস যেকোন একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
হাসনাত বা সারজিস যেকোন একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সারজিস সেখানে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ঠিক সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসউদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন।

হান্নান মাসউদ লিখেন, ‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি আর চুপ থাকতে পারলাম না।’