বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশপ্রেমিক সেনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন হাসনাত

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
দেশপ্রেমিক সেনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন হাসনাত

সোমবার (২৪ মার্চ) রাত ১:৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। ভিডিওতে ৫ আগস্ট পরবর্তী সময়ে সেনা সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন:
"দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র-জনতার বুকে গুলি চালাতে। আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি। যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস।"

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এর আগেও রাজনৈতিক ব্যক্তিরা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী নিয়ে এমন মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সামনের দিনগুলোতে এই প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনে আরও প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।