এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমপি পদ ফেরত চেয়েছেন। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি জানান।
স্ট্যাটাসে হিরো আলম বলেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

