বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

প্রকাশ: ৫ জুলাই ২০২২, ১২:০২ পূর্বাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথা কোথাও মাঝারি ধরনের ভারীসহ অতি ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাজধানীতে বাতাসের গতি অধিক ঘণ্টায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।