বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফিরোজায় খালেদা জিয়া, কবে দেশে ফিরবেন তারেক রহমান!

প্রকাশ: ৭ মে ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
ফিরোজায় খালেদা জিয়া, কবে দেশে ফিরবেন তারেক রহমান!

দেশে ফেরা বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক ডা. জাহিদ। তিনি বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন। তিনি আরও জানান, সব ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন বলে জানান তিনি।

গতকাল সোমবার (৫ মে) লন্ডন সময় দুপুরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় উপস্থিত পরিবারের সদস্যরা অনেকটাই আবেগ-প্রবণ হয়ে পড়েন বলে জানা যায়।