বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত

প্রকাশ: ৬ জুলাই ২০২২, ১০:২৫ অপরাহ্ন আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত

বুধবার (৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১৫টি ল্যাবে ৪২১টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে লোহাগাড়ায় ১, বোয়ালখালীতে ৩, রাউজানে ২ ও হাটহাজারীতে একজন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রামে ৩০ জনের করোনা শনাক্ত ও একজনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯১১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।