বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বকেয়া-বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কুড়িলে সড়ক অবরোধ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
বকেয়া-বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কুড়িলে সড়ক অবরোধ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পরে আশ্বাস অনুযায়ী ফলাফল না পেয়ে আবারও সড়কে অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকরা।


এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

ট্রাফিক গুলশান থেকে জানানো হয়, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মীরা ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থাকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা -ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউট গোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মী মিলে বন্ধ করে দিয়েছে।