বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন আপডেট: ২৪ মে ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ২৩ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আগস্টে ৪৮২ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।

এ ছাড়া নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩২ জন এবং সবচেয়ে কম একজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫ জন নিহত।

রোড সেফটি ফাউন্ডেশনে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।