চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন সিএনজির ও একজন বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

