বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন ৪ ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের  কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন।  মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে। একটি কাপড়ের গোডাউন, আরেকটি কেমিক্যাল গোডাউন।