বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ৩:২৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার। অন্য দুই জনের একজন চট্টগ্রামের, অপর ব্যক্তি ময়মনসিংহের। তাদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী।