বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চট্টগ্রামে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ৩:৩৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মারা যাওয়া শিশুরা হলো, কল্পলোক আবাসিক এলাকার লিজার কলোনির মো. মনির হোসেনের ছেলে মো. শামীম (১০) ও একই এলাকার মো. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।

শিশু দুইটির প্রতিবেশী মো. ফারুক বলেন, শিশু দুইটি কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়া থেকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।