বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, নিহত ৩

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, নিহত ৩

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে এক পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

এর আগে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, নোয়াখালী, ফেনী, খুলনার স্মার্ট বাংলাদেশের প্রতিনিধিরাও ভূমিকম্পের তথ্য জানান।