বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ৭:৫৩ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনায় আক্রান্ত

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।


চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪৩২টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ২ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ২ জন ও রাউজানে ১ জন। তবে আরেকজন কোন উপজেলার সে তথ্য জানা যায়নি। 


বুধবার (১২ জুলাই) চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ১৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।


করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।


২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।