বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি হার দাঁড়িয়েছে ৯.১ শতাংশ

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ৮:৩৪ অপরাহ্ন আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি হার দাঁড়িয়েছে ৯.১ শতাংশ

কনজিউমার প্রাইস ইনডেক্স থেকে দেখা যাচ্ছে, কোনো একটি পণ্য বা সেবার জন্য ভোক্তাকে মে মাসের তুলনায় জুন মাসে ১ দশমিক ৩ শতাংশ বেশি খরচ করতে হয়েছে। অর্থাৎ মে মাসের সাপেক্ষে জুন মাসে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩।  


এ মুদ্রাস্ফীতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পেট্রোলের দাম; বছরের ব্যবধানে যা প্রায় ৬০ শতাংশ বেড়েছে। গত মাসে দেশটিতে গ্যাসের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে।  এক গ্যালন পেট্রোলের দাম গড়ে দাঁড়িয়েছে ৫ মার্কিন ডলার। ১ বছরের মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে ১৩.৭ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য বেড়েছে ৩৮.৪ শতাংশ। সব মিলিয়ে বছরের ব্যবধানের জ্বালানির মূল্য বেড়েছে ৪১.৬ শতাংশ। 


তবে দুধ, ডিম, মাখন, মুরগি থেকে শুরু করে কফির দাম পর্যন্ত সবখানেই এর প্রভাব পড়েছে।  

মুদ্রাস্ফীতির এ হার অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটিকে নিয়ন্ত্রণ করার ওপরই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন। 


সূত্র : সিএনএন।