বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র নোয়াখালীর হাতিয়া, নিহত ৫

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
চর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র নোয়াখালীর হাতিয়া, নিহত ৫

পুলিশ জানায়, সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন, কোপা সামছু বাহিনীর প্রধান সামছু উদ্দিন, তার ছেলে মো. শিহাব উদ্দিনসহ মোট পাঁচজন। আহত হয়েছেন আরও অন্তত ১০জন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।

আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, জাগলার চরের জমি সরকারিভাবে কাউকে বন্দোবস্ত না দেওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রুপ জমি বিক্রি ও দখল নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। সেই বিরোধের জের ধরেই এ সংঘর্ষ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।