মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘প্রবাসী’ দেখে কাঁদছে দর্শক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১০:৫২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
‘প্রবাসী’ দেখে কাঁদছে দর্শক

এমন অসংখ্য দর্শক এখন কাঁদছে প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে। সিএমভি’র ব্যানারে ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ। যা ১৬ জুলাই উন্মুক্ত হয় ইউটিউব চ্যানেলে। দুইদিনে এটির ভিউ গড়িয়েছে প্রায় ২০ লাখ!

তবে ভিউর চেয়েও লক্ষণীয় বিষয় দর্শক প্রতিক্রিয়া। যার বেশিরভাগই ব্যথিত হয়েছে পরিবারের ছোট ছেলে হয়েও প্রবাসী কামরুলের ত্যাগ এবং বঞ্চিত হওয়ার ঘটনায়। এতে অপূর্বর বিপরীতে আছেন কেয়া পায়েল। আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, মারুফ মিঠু প্রমুখ।

‘আপনজন’-এ দেখা যায় একজন প্রবাসীর মৃত্যুর খবরকে ঘিরে তার আপনজনের হাহাকার ও স্বার্থের গল্প। যেখানে উঠে এসেছে আবেগ-হিংস্রতা পাশাপাশি।

নির্মাতার ভাষ্যে, ‘অনেক দিন পর পরিপূর্ণ একটি কাজ করলাম। কাজটি করে যেমন আনন্দ পেয়েছি তেমনি নিজের মেধাটাকেও ঝালাই করতে পেরেছি। আমার প্রযোজক-শিল্পীরাও কাজটি নিয়ে হ্যাপি। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাচ্ছি।’