বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের কেজি ৩০ টাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ৮:১১ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
দিনাজপুরের হিলিতে পেঁয়াজের কেজি ৩০ টাকা

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম বাড়বে না। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। বর্তমানে ২০০ থেকে ২১০ মার্কিন ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

হিলি কাস্টমসের তথ্য মতে, ১৭ জুলাই পর্যন্ত ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।