বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

হুমায়ুন আহমেদের স্মরণে প্রগতির ‘হুমায়ুন পাঠচক্র’

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১০:০৪ অপরাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
হুমায়ুন আহমেদের স্মরণে প্রগতির ‘হুমায়ুন পাঠচক্র’

লেখকের আত্মজীবনী “কিছু শৈশব” ও উপন্যাস “তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে” এর উপর মুক্ত আলাপ শেষে লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রগতির অফিস সম্পাদক সাদিকুর রহমান সায়েম।


সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রগতি শুভ সংঘ'র সভাপতি সাঈদ আবরার। 


এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজিজ, উপসম্পাদক মোস্তফা জামান ওয়াকিল, রিজন সরকার ও তরিকুল ইসলাম বিজয়সহ আরও ক'জন হুমায়ূন পাঠক। 


আয়োজন সম্পর্কে সভাপতি সাঈদ আবরার বলেন-  হুমায়ুন আহমেদের বই বাংলা সাহিত্যের নতুন পাঠক তৈরি করে। গ্রামের মেধাবী তরুণদের কাছে প্রিয় লেখককে পরিচিত করে তুলতে ছোট ছোট এই আয়োজনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এমন সব আয়োজন নিয়মিত করে যাবো ইনশাআল্লাহ!