মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তিন নাটকে তানিয়া আহমেদ

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১:৩৭ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন
তিন নাটকে তানিয়া আহমেদ

এরমধ্যে এটিএন বাংলায় প্রচারিত হয় হানিফ সংকেত পরিচালিত ‘রটে বটে ঘটে না’। টিভিতে প্রচারের পর নাটকটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ফাগুন অডিও ভিশন চ্যানেলে। যার জন্য সাড়াও মিলছে বেশ। তানিয়া ছাড়াও নাটকটিকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ইরফান সাজ্জাদ প্রমুখ।

আরেকটি নাটক হলো রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে আবু হায়াৎ মাহমুদ পরিচালিত ‘গল্পের নাম যা হয় না’। টিভিতে প্রচারের পর ইউটিউবে চ্যানেল আই টিভি চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, টয়া প্রমুখ।

অপর নাটকটি হলো আজিজুল হাকিম পরিচালিত ‘বাকশো’। টিভিতে প্রচারের পর এটি আপ করা হয়েছে ইউটিউবে এনটিভি নাটক চ্যানেলে। এতে তানিয়া আহমেদ ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, আল মামুন, রাশেদ সীমান্ত, অহনা রহমান, শহীদুজ্জামান সেলিম, নাজাহ প্রমুখ।

নাটকগুলো নিয়ে তানিয়া আহমেদ বলেন, ‘আমি যখন যে নাটকেই কাজ করি না কেন চেষ্টা করি নিজের চরিত্রের মধ্যে ঢুকে সেটা ফুটিয়ে তোলার জন্য। এই কাজগুলের ক্ষেত্রেও তাই হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। ইউটিউবে উন্মুক্ত হওয়ায় দর্শক যে কোনো সময় নাটকগুলো উপভোগ করতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, অভিনয়-নির্মাণের পাশাপাশি জিটিভির ‘আজকের অনন্যা’ উপস্থাপনা করে থাকেন তানিয়া আহমেদ। ঈদে অনুষ্ঠানটির বিশেষ পর্ব নিয়ে হাজির হন তিনি।