বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

শার্শায় যুবদলের নেতা জিল্লুর অসুস্থ বাবাকে দেখতে গেলেন মেয়র প্রার্থী ইমদাদ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন
শার্শায় যুবদলের নেতা জিল্লুর অসুস্থ বাবাকে দেখতে গেলেন মেয়র প্রার্থী ইমদাদ
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জিল্লুর অসুস্থ বাবাকে দেখতে তার বাড়িতে গেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাখারিপোতা গ্রামে জাহিদ হাসান জিল্লুর বাড়িতে যান তিনি।

জানা গেছে, যুবদল নেতা জাহিদ হাসান জিল্লুর বাবা অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে ইমদাদুল হক ইমদাদ বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা কামরুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তহিদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও আবু তাহের এবং যুবদল নেতা মাহাবুর রহমান।

এ ছাড়া ছাত্রদল নেতা আবির সোলাইমান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।