শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কারামুক্ত হলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
কারামুক্ত হলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

বুধবার (২৮ জানুয়ারি) কারাগারে জামিনের আদেশ আসার পর বেলা ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এবং সিনিয়র জেল সুপার (অ. দা.) আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে সাদ্দামের মুক্তি হয়ে গেছে। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

সাদ্দামের ভাই শহিদুল ইসলাম বলেন, প্রশাসন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। সন্ধ্যায় বাড়ি পৌঁছার পর তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

সাদ্দামের স্বজন ও কারা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম। বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। ২৩ জানুয়ারি বিকালে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত এবং পাশে ৯ মাস বয়সি শিশু নাজিমের লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশের ধারণা, বিষণ্ণতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেন। ২৪ জানুয়ারি প্যারোলে মুক্তি না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নেওয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী, সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়। 

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

যশোর জেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতৃবৃন্দের

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শার পুটখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

শার্শা উপজেলা যুবনেতা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকর থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত