বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

সোমবার (২৫ জুলাই) দুপুরে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২১ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর থে‌কে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বেপরোয়া গতির একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন চারজন। ঘটনার পর থেকে মোল্লা পরিবহনের বাসটিকে ফেলে এর চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোল্লা ট্রাভেলসের বাসটি ও মাইক্রোবাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।

এ ঘটনার পর মাইক্রোবাস চালকের ছেলে সাব্বির বাদী হয়ে ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে পালিয়ে থাকা বাসচালক মশিউর রহমানকে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে গৌরনদী হাইও‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।