মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ৫:৫১ পূর্বাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
গ্রিন ডেভেলপমেন্ট ও জ্বালানি সাশ্রয়ী আইসিটি অবকাঠামো তৈরিতে হুয়াওয়ের নতুন সল্যুশন

আইসিটি অবকাঠামো ফাইভজি ও এফফাইভজি থেকে ৫.৫জি ও এফ৫.৫জি, গ্রিন নেটওয়ার্কের দিকে যাচ্ছে। নেটওয়ার্ক কার্বন ইনটেনসিটি (এনসিআইই) ইনডেক্সের বিপরীতে নেটওয়ার্ক পর্যালোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতের টার্গেট নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হবে এই ইনডেক্স।

এমতাবস্থায়, এই সল্যুশনের লক্ষ্য নেটওয়ার্কের জ্বালানির কার্যকারিতা উন্নয়নে অপারেটরদের পদ্ধতিগতভাবে সহায়তা করা, যা অপারেটরের গ্রিন নেটওয়ার্ক গড়ে তুলতে এবং একইসঙ্গে ট্র্যাফিকের প্রবৃদ্ধির বিষয় শনাক্ত করতে ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে।

সং -এর মতে, তিনটি পর্যায়ে প্রযুক্তিগত উদ্ভাবন প্রয়োজন।১. সাইটগুলোকে আউটডোরে নিয়ে যাওয়া, ইক্যুইপমেন্ট এনার্জি অ্যাফিশিয়েন্সি ও পুনঃনবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের কার্যকারিতা বাড়ানো।২. সর্বোচ্চ জ্বালানি কার্যকারিতা নিশ্চিত করা এবং নেটওয়ার্ককে অল-অপটিক্যাল, সিমপ্লিফায়েড ও ইনটেলিজেন্ট করা। ৩. সহজে গ্রিন ওঅ্যান্ডএম ও নিউ ওঅ্যান্ডএম অর্জন করা। একই সঙ্গে জ্বালানি-সাশ্রয়ী নীতিমালা তৈরি।

সং এই তিন পর্যায়ে হুয়াওয়ের উদ্ভাবনী গ্রিন ডেভেলপমেন্ট সল্যুশন ও এনসিআই ইইন্ডিকেটর সিস্টেম উন্মোচন করেন। যা গ্রিন সাইট, গ্রিন নেটওয়ার্ক ও গ্রিন অপারেশন এ তিনটি পর্যায়কে সমর্থন করবে।

বক্তব্যের শেষে সং এভারগ্রিন ল্যান্ড এনগেজমেন্ট রুম চালুর ঘোষণা দেয়। এই রুমে হুয়াওয়ে গ্রিন ডেভেলপমেন্ট এবং কীভাবে জ্বালানি-সাশ্রয়ী আইসিটি অবকাঠামো নির্মাণ করা যায় তা নিয়ে বৈশ্বিক অপারেটরদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে।

তিনি বলেন, ‘আইসিটি অবকাঠামোর জ্বালানি সাশ্রয়ী সক্ষমতা উন্নয়নে গ্রিন আইসিটি প্রযুক্তি ব্যবহার করে নতুন ভ্যালু তৈরিতে অপারেটরদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে।’

সাইট লেয়ারে এসব সল্যুশন তিনটি ক্ষেত্রে উদ্ভাবনে জোর দিবে। যার মধ্যে রয়েছে-সম্পূর্ণভাবে আউটডোর ডেপ্লয়মেন্ট, এই সল্যুশনের মাধ্যমে ব্লেড পাওয়ার মডিউল নিয়ে কাজ করা হচ্ছে, একটি সাইটের মধ্যেই যা টুজি, থ্রিজি, ফোরজি ও ফাইভজি সমর্থন করে। এ সল্যুশনে ৯৭ শতাংশ সাইট এনার্জি অ্যাফিশিয়েন্সির (এসইই) সক্ষমতা রয়েছে।