বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাকওয়া পরিবহনের ৭ চালককে কারাদণ্ড

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ৫:৫৪ পূর্বাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
তাকওয়া পরিবহনের ৭ চালককে কারাদণ্ড

এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন।

গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন জানান, গাজীপুর শহরে ভাওয়াল রাজবাড়ী সড়কে চলাচলে রুট পারমিট না থাকার পরও ওইসব বাস চলাচল করছিল। ইতোপূর্বে এ ব্যাপারে বার বার সতর্ক করার পরও তারা না মানায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) এক হাজার টাকা জরিমানাসহ ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।