ইউসেপ বাংলাদেশর বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উদযাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের সম্মানিত চেয়ারপারসন জনাব পারভীন মাহমুদ এফসিএ এবং অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রাক্তন মুখ্য। সচিব ড. মো. আবদুল করিম।
প্রধান অতিথি জনাব মো. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, দেশের বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ টিভেট সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ কাজে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব ড. মো. আবদুল করিম উল্লেখ করেন যে বিশ্ব যুব দক্ষতা দিবস তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলার একটি সুযোগ। তিনি সরকারের বিভিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সরকারের সাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন জনাব পারভীন মাহমুদ এফসিএ বলেন, ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু, যুবাদের শিক্ষা ও জীবন দক্ষতায় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

