মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে ফখরুল

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১:৪৩ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে ফখরুল

সোমবার (১ আগস্ট) দুপুরে গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই ছাত্র নেতাকে দেখতে যান তিনি।

এসময় বিএনপি মহাসচিব চিকিৎসকদের কাছে থেকে নুরে আলমের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

এসময় নুরে আলমের বড় ভাই আবুল কাশেম, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য হায়দার আলী লেনিন, ড্যাব যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহীনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (৩১ জুলাই) বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালীন পুলিশ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। এই ঘটনায় বিএনপির আরও শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।