মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জন্মদিন উপলক্ষে সমরজিতের নতুন গান

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১:৪৭ পূর্বাহ্ন আপডেট: ২২ মে ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
জন্মদিন উপলক্ষে  সমরজিতের নতুন গান

১ আগস্ট সমরজিতের জন্মদিন। এই দিনেই প্রকাশিত হচ্ছে ‘চিত্রা নদীর পাড়’ শীর্ষক তার নতুন গানটি। নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেই গানটি উন্মুক্ত করছেন শিল্পী।

এই গানের কথা লিখেছেন লেখক ও সাংবাদিক জাহীদ রেজা নূর। এটিই তার লেখা প্রথম গান। এতে সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ। প্রোগ্রামিংয়ে ছিলেন রণদীপ মানু, শব্দগ্রহণে বিনোদ রায় ও বাঁশি বাজিয়েছেন মামুন।

গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, ‘শ্রদ্ধেয় জাহীদ রেজা নূর ভাই আমার ভীষণ পছন্দের একজন ব্যক্তিত্ব। ভীষণ ভালোলাগা কাজ করছে তার লেখা প্রথম গানের শিল্পী হতে পেরে। লোকজ আঙ্গিকের এই গানের কথাগুলো ভীষণ সুন্দর। তাই সেভাবেই সুর এবং সংগীতায়োজন করে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সবার ভালোই লাগবে।’

অন্যদিকে জাহীদ রেজা নূর বললেন, ‘গানটা হঠাৎ করেই মাথায় আসে। মাথায় বিদ্যুৎ চমকের মতো বেশ কিছু ছবি ভেসে বেড়াতে লাগল। সেগুলোকেই শব্দে পরিণত করেছি। আমার সৌভাগ্য, সমরজিৎ গানটি করেছে। ভবিষ্যতে আমাদের দুজনের আরো কিছু কাজ করার ইচ্ছে আছে।’

সমরজিৎ রায় বর্তমানে প্রখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে অনলাইন স্কুল ‘সুরছায়া’র ক্লাস, রেকর্ডিং, ফেসবুক লাইভ, বেতার, টেলিভিশন ও স্টেজ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।