জয়পুরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপন করা হলো ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
জয়পুটহাট জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের চত্বর থেকে জেলার সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে এবং দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। তারপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ - পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক জনাব মো: গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, শাহ মোঃ আখতারুজ্জামান বাবু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম,,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়তের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হাসিবুল আলম লিটন সহ সমবায় সমিতির নেতৃবৃন্দরা।
এ সময় সমবায় ভিত্তিক দেশ গড়তে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো সহ সহযোগিতা চান জেলার সমবায় সমিতির নেতৃবৃন্দরা।

